বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২২ লিটার মদসহ মাদকব্যবসায়ী গঙ্গা ও বিপ্লব আটক

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৮ ইং
২২ লিটার মদসহ মাদকব্যবসায়ী গঙ্গা ও বিপ্লব আটক
জীবননগর শহরের চাঁকা পট্টিতে পুলিশের মাদকবিরোধী অভিযান জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে চালিয়ে দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার সময় পৌর শহরের চাঁকা পট্টিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী শামসুল আলম, এসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের চাঁকা পট্টিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পৌর শহরের ৬নং ওর্য়াডের দৌলৎগঞ্জ স্কুলপাড়ার বঙ্কিম শাহার ছেলে বিপ্লব সাহা ও সর্গীয় কৃষ্ণ দত্ত’র ছেলে জীবননগর বাজারের মাদক ব্যবসায়ী গঙ্গা দত্ত’র দোকানে তল্লাশী করে ২২ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মদসহ তাদের দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে জীবননগর থানায় দুই জনের নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর বাজারের ব্যবসার মুল স্থান হল চাঁকা পট্টি। সেখানেই প্রকাশ্যে দিবালকে মাদক বিক্রি করে আসছিলো। এতে বাজারের সাধারন ক্রেতাসহ সমস্থ ব্যবসায়ীরা মাদকের ছোবল থেকে রেহায় পায় না। তাই ব্যবসায়ীদের দাবী চাকা পট্টি থেকে যদি মাদকের ব্যবসা বন্ধ করা যায় তা হলে মাদকের ভয়াবহ ছোবল থেকে সাধারন জনগণসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা রেহায় পাবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ