বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৮ ইং
আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন
দামুড়হুদার নাটুদাহ চন্দ্রবাসে আওয়ামী লীগের পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক জীবননগর উথলীতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মির আ.লীগে যোগদান নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে চন্দ্রবাস সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ পথসভা অনুষ্ঠিত হয়। নাটুদাহ ইউনিয়ন কৃষকলীগ নেতা ইস্রফীল সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, আজকে চুয়াডাঙ্গা-২ আসনে যিনি বর্তমান সংসদ সদস্য তিনি একজন মীরজাফর। তিনি নৌকার সাথে বেঈমানি করে মীরজাফরি করেছেন। আজকে একটি চৌকিদার নিয়োগেও তিনি টাকা নেন। এলাকায় টাকা নিয়ে জামায়াত বিএনপিদের চাকরি দিয়েছেন। আওয়ামী লীগের লোক ১০ লক্ষ টাকাও দিতে পারেনা তাই তাদের চাকরিও হয়না। এসময় তিনি নৌকার পক্ষে ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জীবননগর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মুন্সি নাসির উদ্দীন, দামুড়হুদা সদর আ.লীগ নেতা আফজালুর রহমান বুলু, জেলা সাম্যবাদি দলের যুগ্ম-সম্পাদক দোস্ত মুহাম্মদ, সীমান্ত ইউনিয়ন আ.লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা রহমান মেম্বর, হীরন, আব্বাস, সীমান্ত ইউনিয়ন প্রজন্ম লীগের সভাপতি আমিনুর হোসেন, মনোহরপুর ইউপি আ. লীগ নেতা রাজা মিয়া, সীমান্ত ইউপি যুবলীগ সভাপতি সাহাবুল, যুবলীগ নেতা মফিজুল, বখতিয়ার, নাটুদাহ কৃষকলীগ নেতা মোসাম তরফদার, যুবলীগ নেতা আনোয়ার, রফিক বিশ্বাস। সভাটি পরিচালনা করেন যুবলীগ নেতা সালাম। অপরদিকে, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের রতিরামপুর ও রাঙ্গিয়ারপোতা গ্রামে গণসংযোগ ও পথসভা করেছে চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। গতকাল শনিবার সন্ধ্যার পর এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় শতাধিক নেতাকর্মি নজরুল মল্লিকের নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করে। যোগদানকৃতরা হলো- উথলী ইউনিয়ন বিএনপি নেতা রতিরামপুর গ্রামের এখলাস উদ্দিন, হাবু, ইউনুস, জাফর, জিয়া, নুর ইসলাম, ফকির, হাফিজুল, পানজু, মঈনুদ্দিন, আব্দুল মান্নান, শুকুর আলী, আব্দুর রশিদ, আজিজুল হক, ইসহাক আলী, হায়দার আলী, শরিফুল ইসলাম, আকরাম, রশিদ, আমিরুল ইসলাম ও মুনছর আলী। রাঙ্গিয়ারপোতা গ্রামের বিএনপি নেতা ফজলুর রহমান, সেলিম উদ্দিন, মুনছুর আলী, হিমেল, শরিফ, সাগর, নাজমুল, রবিল, ওহিদ, সালাম, শাওন, আকাশ, আরিফ, অন্তর, নাজমুল, সাইন, হাসিব, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ