বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিক্ষার কোন বিকল্প নেই; জ্ঞান অর্জন করে মানুষের মত মানুষ হতে হবে

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৮ ইং
শিক্ষার কোন বিকল্প নেই; জ্ঞান অর্জন করে মানুষের মত মানুষ হতে হবে
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে সূধী ও অভিভাবক সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ইকরামুল হক/আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও নতুন চারতলা ভবনের ভিত্তি এবং ১ম তলা ভবনের উদ্বোধন উপলক্ষে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আব্দুল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার কোন বিকল্প নেই। তোমাদের টাকা পয়সা হারিয়ে যেতে পারে, কিন্তু যে ব্যক্তি শিক্ষার জ্ঞান অর্জন করেছে এটা কেউ কেড়ে নিতে পারবে না। ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি আরও জ্ঞানের জন্য তাদেরকে বিভিন্ন পত্র পত্রিকা পড়লে জ্ঞানের আলো বৃদ্ধি পাবে। অভিভাকদেরকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনাদের ছেলে মেয়েদের সকল বিষয়ের পরে খেয়াল রাখতে হবে। সন্তানরা ঠিকমতো স্কুল, কলেজে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমঙ্গীর হান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ. লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, আলমডাঙ্গা থানা আ. লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মালেক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আজিজুল হক, জেলা আ. লীগ সদস্য ও কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন টাইগার, এ্যাডভোকেট বেলাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, তেঁতুল শেখ কলেজের গভর্ণিংবডির সদস্য এবং পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বা, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, আঁইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দীন, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সরোজগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাজান আলী পঁচা, তেঁতুল শেখ কলেজের গভর্ণিংবডির সদস্য আব্দুল মোতালেব। কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী মজিবর রহমান, তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, বদরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, খাসকররা কলেজের অধ্যক্ষ হাসিবুর ইসলাম, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী ও সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিদ্দিকী, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মখলেচুর রহমান, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, যুগিরহুদা আবু হোসেন দাখিল মাদ্রাসা সভাপতি আকিদুল ইসলাম ও সুপার আব্দুর রহমান, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলজার হোসেন, ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলাম, টুআইসি এএসআই হাদিউজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ