বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সচেতন যুব কল্যাণ সমিতির মত বিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৮ ইং
সচেতন যুব কল্যাণ সমিতির মত বিনিময় সভা
যুব উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে নিজস্ব প্রতিবেদক: সচেতন যুব কল্যাণ সমিতির নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে সমিতির অস্থায়ী কার্যালয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডস্থ হাছুমা কটেজে এ সভা অনুষ্ঠিত হয়। সচেতন যুব কল্যাণ সমিতির সভাপতি কাজী রফিকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহামেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. চাঁন্দ আলী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য হামিদুর রহমান ও আসাদুজ্জামান, সহ-সভাপতি মইন উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন, অর্থ সম্পাদক শাহেদুর রহমান খোকন, কার্য নির্বাহী সদস্য মফিজুর রহমান মনা, মজিবর রহমান প্রমুখ। এছাড়াও সমিতির সকল সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমিতির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে কলেন সরকারী নিবন্ধিত সমিতির সামাজিক দ্বায়িত্ব আরো বেশি। সমিতিটির পরবর্তী কর্মসূচী গুলো যুব বান্ধব করার জন্য পরামর্শ দেন ও ভবিষ্যৎ সফলতা কামনা করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য হাসিবুল রেজা শামীম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ