বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ধানঝাড়া মেশিনে শিশু কন্যার হাতের আঙুল বিচ্ছিন্ন

  • আপলোড তারিখঃ ১০-০২-২০১৮ ইং
জীবননগরে ধানঝাড়া মেশিনে শিশু কন্যার হাতের আঙুল বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে অসাবধানতায় ধানঝাড়া মেশিনে আঙুল বিচ্ছিন্ন হয়ে বৃষ্টি খাতুন (৭) নামের এক শিশুকন্যা আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত শিশুকন্যা বৃষ্টি জীবননগর উপজেলার বাঁকা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে বৃষ্টি খাতুন বাড়ির পাশে খেলছিল। পাশেই ধান ঝাড়ছিল মেশিনে। খেলার সময় অসাবধানতায় পাশেই ধানঝাড়া মেশিনের ভিতরে বৃষ্টি খাতুনের ডানটি হাত চলে যায়। এতে ডান হাতের দু’টি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতাই পরিবারের সদস্যরা বৃষ্টি খাতুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ