বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা যুবদল বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ ১০-০২-২০১৮ ইং
মেহেরপুর জেলা যুবদল বিক্ষোভ মিছিল
বেগম খালেদা জিয়ার দন্ডাদেশের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মেহেরপুর প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের দন্ডাদেশের প্রতিবাদ ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক প্রভাষক ফয়েজ মুহাম্মদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের পৌর ঈদগাহ পাশে যুবদলের অফিস কার্যালয় থেকে শুরু করে ওয়াপদা সড়কে গিয়ে শেষ হয়। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, যুবদল নেতা হুজাইফা ডিক্লিয়ার, ইসমাইল হোসেন, খাইরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আলতাব হোসেন, যুবনেতা সাঈদ মাহম্মদ জামান, মো. ফারদুল, চঞ্চল, সোহাগ, ছাত্রনেতা নাহিদ মাহবুব সানি, লিটন, মিন্টুসহ যুবদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ