ফটোগ্রাফারদের একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী
- আপলোড তারিখঃ
১০-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির অভিষেক অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
সিপিএস সভাপতি হুসাইন মালিক, সম্পাদক সোহান ও শাফায়েত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক: আলোকচিত্রের মাধ্যমে জেলার মুক্তিযুদ্ধের চেতনা, সংস্কৃতি, সমাজের সুবিধা, অসুবিধা, নারীর অধিকার, প্রকৃতি ও পরিবেশের কথা তুলে ধরতে চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির (সিপিএস) আত্মপ্রকাশ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আনুষ্ঠানিক অভিষেক করে সংগঠনটি। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘একটি ছবি হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। হাজার লক্ষ কথা একটি ছবি দিয়ে প্রকাশ করা যায়। বিশেষ করে ছবিতে সমাজ ও জীবনের বাস্তবচিত্র ফুটে উঠে।’
সিপিএস সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এসএম শাফায়েতের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আকাশ খবরের সম্পাদক-প্রকাশক এড. তছিরুল আলম মালিক ডিউক। বক্তারা বলেন, ‘ছবিতোলা কারো পেশা আবার কারো কাছে নেশা; আবার কারো কাছে তা, রহস্য বৈ আর কিছুই না। তবে ফটোগ্রাফির প্রতি আগ্রহ থাকলে ওই আগ্রহই এক দিন ভালবাসায় রূপ নিতে পারে। ফটোগ্রাফির শুরুতে নতুন ফটোগ্রাফাররা যদি ভাল দিক নির্দেশনা পায় তাহলে তাদের চলার পথ হয়ে ওঠে আরও মসৃণ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিএস সভাপতি হুসাইন মালিক, সাধারণ সম্পাদক সোহানুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক অমিদুল ইসলাম অমি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত একমাত্র নারী ফটোগ্রাফার মেহেজাবিন তামান্নাকে অতিথিবৃন্দ অভিনন্দন জানান।
আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির (সিপিএস) ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন সিপিএস’র প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
কমিটিতে স্থান পেলেন যারা: সভাপতি সাংবাদিক হুসাইন মালিক, সহ-সভাপতি সিহাব রানা ও আমির হোসেন রাজিব, সাধারণ সম্পাদক সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অমিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এসএম শাফায়েত, আলোকচিত্র ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক মেহেজাবিন তামান্না, প্রচার সম্পাদক শাওন রেজা, অর্থ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক পলাশ খান। কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসান, মাসুদ পারভেজ, আনোয়ার পারভেজ, সাজ্জাদ হোসেন, শেখ রাকিব, সজল আহমেদ। সাধারণ সদস্য গোলাম মোস্তফা রিয়াদ, জামাল মিয়া, আনোয়ার হোসেন, নাজমুল হোসেন, মামুনুর রহমান রতন, সাইদুর রহমান, ইসমাইল, তহিদুজ্জামান রাব্বি, আফজালুল হক, রোকনুজ্জামান রোকন, রাহুল রাজ, ফেরদৌস ওয়াহিদ ও আশরাফুল মিন্টু।
কমেন্ট বক্স