বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় দুই জামায়াত কর্মি গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১০-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় দুই জামায়াত কর্মি গ্রেফতার

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর থানার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামে নাশকতা মামলায় দুই জামায়াত কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শৈলমারী গ্রামের জামাত আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৫) এবং জাহার আলীর ছেলে মেহেদী হাসান (৩৩)। গতকাল শুক্রবার দুপুরের দিকে নিজ গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে বেগমপুর ফাঁড়ি পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামে অভিযান চালায়। এসময় গ্রামের মনিরুল ইসলাম ও মেহেদী হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল দুপুরের দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে সোপর্দ করেছে। চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) দেলাওয়ার হোসেন খাঁন জানান, গ্রেফতারকতৃরা নাশকতা মামলার আসামী।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ