বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নুরনগর কলোনী’র সোহাগ আটক : মামলা

  • আপলোড তারিখঃ ১০-০২-২০১৮ ইং
নুরনগর কলোনী’র সোহাগ আটক : মামলা
চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে সোহাগ (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত সোহাগ নুরনগর কলোনীপাড়ার সামসুলের ছেলে। গতকাল দুপুরে তাকে আটক করা হয়। জানা যায়, নুরনগর কলোনীপাড়ার মশিউর রহমানের মেয়ে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর মুসলিমা খাতুনের (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই পাড়ার সোহাগের সাথে। এরই জের ধরে শুক্রবার দুপুরে সোহাগ মুসলিমার বাড়িতে যেয়ে ঘরে প্রবেশ করে। এসময় স্থানীয়রা সোহাগকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে মুসলিমা খাতুনের পিতা মশিউর রহমান জানায়, সোহাগ প্রায়ই তার মেয়ের স্কুলে যাওয়া আসার পথে উত্যাক্ত করে প্রেম নিবেদন করে। কিন্তু তার মেয়ে তা প্রত্যাখ্যান করায় শুক্রবার দুপুরে সোহাগ তার মেয়ের ঘরে প্রবেশ করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় সোহাগকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় সোহাগ, একই পাড়ার মৃত শুকুর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০), মুনজুর স্ত্রী মরিয়ম (৩৪), সামসুলের স্ত্রী চায়না খাতুন (২৬) কে অভিযুক্ত করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ