বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক উদ্বোধন করলেন এমপি ফরহাদ

  • আপলোড তারিখঃ ১০-০২-২০১৮ ইং
মেহেরপুরে সড়ক উদ্বোধন করলেন এমপি ফরহাদ
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার মসুরী ভাজা হইতে যুগিন্দা গ্রামের মাঝ দিয়ে কুচুইখালী মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাঁকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় এই সড়কের উদ্বোধন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এ সড়কের উদ্বোধন করেন। রাস্তা উদ্বোধন শেষে যুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এছাড়াও বারাদী ইউপি আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, ৪নং ওয়াড সদস্য আরমান আলী, ৬নং ওয়ার্ড সভাপতি আইযুব আলী, যুবলীগ নেতা আবু জাফর লিটন, আয়নাল, মোলাম, শান্তী, রানা, রাকিব, মোখলেছ, হিরন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ