বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এতিমের টাকা লুটে খেলে এমনই হয় : প্রধানমন্ত্রী

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০১৮ ইং
এতিমের টাকা লুটে খেলে এমনই হয় : প্রধানমন্ত্রী
সমীকরণ ডেস্ক: আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদ-ের রায়কে ইঙ্গিত করে তিনি বলেন, যারা এতিমের টাকা লুটে খায়, মানুষ পুড়িয়ে মারে তাদের সাজা এভাবেই হয়। লজ্জা থাকলে খালেদা জিয়া আর দুর্নীতি করবেন না। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বৃহস্পতিবার দুপুরে পাঁচ বছরের কারাদ- দিয়েছেন আদালত। রায়ে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের হয়েছে দশ বছর করে কারাদ-। একসঙ্গে তাদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক। ‘শেখ হাসিনা সেনানিবাস’ উদ্বোধন শেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৪টার দিতে বক্তব্য দিতে শুরু করেন তিনি। এর আগে জনসভা মাঠ থেকে ৩৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৩৩টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত এ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ