মেহেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহ’র সমাপ্ত : চুয়াডাঙ্গায় সেবা সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক: ‘পাসপোর্ট নাগরিক অধিকার-নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এ শ্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় পাসপোর্ট সেবা সপ্তাহের সমাপ্তি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় পাসপোর্ট অফিস প্রাঙ্গনে সেবা সপ্তাহের সমাপ্তি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক এসএম সানির সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদ নেতা এ্যাড. আকসিজুল ইসলাম রতন, এ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিপুল আশরাফ, চেম্বারের পরিচালক কিশোর কুমার প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেবা সপ্তাহের এই ৫দিনে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় করেছে ১২ লাখ ৩ হাজার টাকা। পাসপোর্টের জন্য আবেদন জমা পড়েছে ৩৪০টি ও ২৫৬টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। শুধু এ সপ্তাহ নয় সারা বছরই পাসপোর্ট করতে আসা সকল মানুষের নানা ধরনের সুবিধা দেয়া হবে বলে অঙ্গীকার করেন স্থানীয় অফিসের কর্মকর্তারা।

মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহের সমাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর আঞ্চলিক পার্সপোট অফিস প্রাঙ্গনে সেবা সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠিত হয়। মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক বশির আহম্মেদের সভাপতিত্বে সমাপন