জয়লাভ : যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল
- আপলোড তারিখঃ
০৯-০২-২০১৮
ইং
এনপিএল ক্রিকেট লীগের ৭ম ম্যাচে ফাস্টক্যাপিটাল সুপার কিংসের
নিজস্ব প্রতিবেদক: ৪র্থ এনপিএল ক্রিকেট লীগের ৭ম খেলায় লো-স্কোরিং ম্যাচে ফাস্ট ক্যাপিটাল সুপার কিংস ৭ উইকেটে মুন্সিগঞ্জ টাইটান্সকে পরাজিত করে যৌথভাবে লীগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করেছে। গতকাল বৃহ¯পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে মুন্সিগঞ্জ টাইটান্স ১০২ রানে অলআউট হয়। জবাবে ফাস্টক্যাপিটাল সুপার কিংস ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাস্টক্যাপিটাল সুপার কিংস, সানরাইজার দশমাইলের সাথে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসলো। এ ছাড়া সমান সংখ্যক দু-ম্যাচ করে খেলে কিংস ইলেভেন জীবননগর ৩, দর্শনা ডেয়ার ডেভিল্স ৩ ও ফ্রীডম ফাইটার আটকবর ৩ পয়েন্ট করে অর্জন করেছে। এছাড়া ওয়ালটন কিংস, মুন্সিগঞ্জ টাইটান্স ও আলমডাঙ্গা নাইট রাইর্ডাস কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। গতকালের ম্যাচে বিজয়ী দলের রাফেজ ৪৬ রান ও ১ উইকেট দখল করে ম্যান অবদি ম্যাচ ও হাইয়েস্ট স্কোরার নির্বাচিত হয়। এছাড়া ৫ উইকেট দখল করে একই দলের মহিবুল্লাহ হাইয়েস্ট উইকেট টেকার এবং পরাজিত দলের আবির হাসান বিগ সিক্সের পুরস্কার লাভ করে। ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের কেন্দ্র ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি জামান আখতার ও শিমুল ইঞ্জিনিয়ারিং-এর স্বর্ত্বাধিকারী মো: আ: জব্বার শিমুল। আজ একই মাঠে সকাল ৯টায় লীগের ৮ ম্যাচে মুখোমুখি হবে ওয়ালটন কিংস ও আলমডাঙ্গা নাইট রাইর্ডাস।
কমেন্ট বক্স