আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- আপলোড তারিখঃ
০৮-০২-২০১৮
ইং
তোফাজ্জেল সভাপতি জাহিদুল ইসলাম সম্পাদক
আলমডাঙ্গা অফিস/সরোজগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার সময় আইলহাঁস সরকারির প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে তোফাজ্জেল হোসেন ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষনা করা হয়।
আওয়ামী লীগের প্রবীন নেতা আব্দুর রাজ্জাক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী করতে আজকের এই সম্মেলন। দলের সভাপতি হবে একজন, সাধারণ সম্পাদকও একজন হবে। কারা সভাপতি-সম্পাদক হবে তা আপনারাই নির্ধারন করে দেবেন। যারা দলের জন্য কাজ করবে এমন যোগ্য নেতৃত্বকেই দলের পদে আনতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, এ্যাডভোকেট আব্দুল মালেক, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম মন্টু।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াসের উপস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, সাবেক সভাপতি আব্দুর রশিদ, আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলী আশরাফ মুন্নু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু প্রমুখ। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ডালিম।
কমেন্ট বক্স