মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এডুকেশন কোচিং সেন্টারের মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০১৮ ইং
এডুকেশন কোচিং সেন্টারের মালিককে জরিমানা
জীবননগরে সরকারী নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা জীবননগর অফিস: জীবননগরে সরকারী নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে এক কোচিং সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে পেয়ারাতলা গ্রামের এডুকেশন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। প্রশ্নপত্র ফাঁস রোধে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধের ঘোষনা করে সরকার। কিন্তু সরকারী আদেশ অমান্য করে জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামে কোচিং সেন্টার পরিচালনা করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা পেয়ারাতলায় এডুকেশন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন সময়ে কোচিং সেন্টার পরিচালনাকারীদের হাতে নাতে আটক করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টারে না আশার জন্য পরামর্শ প্রদান করেন এবং এডুকেশন কোচিং সেন্টারের সমস্ত কক্ষে তালাবদ্ধ করে। পেয়ারাতলা গ্রামের আজিজুল মৃধার ছেলে এডুকেশন কোচিং সেন্টারের পরিচালক সোহেল রানাকে দ-নীয় ২২৫ ধারা মোতাবেক দ-বিধির অপরাধে দোষী সাবস্ত করে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে ২হাজার টাকা জরিমানা প্রদান করেন। একই সাথে জীবননগর উপজেলার সকল কোচিং সেন্টারের পরিচালকদের এসএসসি পরীক্ষা চলাকালীন সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো