মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা যুবলীগ কমিটির অনুমোদন নিয়ে গুঞ্জন!

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা যুবলীগ কমিটির অনুমোদন নিয়ে গুঞ্জন!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কমিটি নিয়ে গতকাল জেলা, উপজেলা শহরের বিভিন্ন জায়গাসহ গ্রামের চায়ের দোকানেও ছিলো গুঞ্জন। জেলা যুবলীগ নেতা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারকে আহ্বায়ক ও চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুকে যুগ্ম-আহ্বায়ক করে একটি জেলা আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে বলে জোর গুঞ্জন উঠে। এছাড়া বিশিষ্ঠ ঠিকাদার হাসু এই কমিটির যুগ্ম-আহ্বায়ক হয়েছেন বলেও গুঞ্জন উঠে। অথচ এ রিপোর্ট লেখাপর্যন্ত এর কোন সত্যতা পাওয়া যায়নি। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা শহরসহ জেলার উপজেলার শহরের বিভিন্নস্থানে অনেক যুবলীগ নেতাকর্মিরা মিষ্টি বিতরণ করেছে বলে খবর আসে সাংবাদিকদের কাছে। তবে, মিস্টি বিতরণ করা হচ্ছে বা কেউ মিস্টি খাচ্ছেন এই কমিটির খবরে তেমন ছবি বা ভিডিও ফেসবুকে পাওয়া যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে এই কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের স্টাটাস শেয়ার করেছেন। আবার অনেকে আহ্বায়ক কমিটির অনুমোদনকে মিথ্যা গুঞ্জন বলে তাদের স্টাটাস শেয়ার করেছেন। এ কমিটি অনুমোদনের সত্যতা সম্পর্কে জানতে নঈম হাসান জোয়ার্দ্দার ও জিল্লুর রহমান জিল্লুর মোবাইল ফোনে কল দিলে, মোবাইল বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চুয়াডাঙ্গা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। সেই সময় অভ্যন্তরীণ কোন্দলে জেলা যুবলীগ কর্মী আজিজুল ইসলাম খুন ও আওয়ামী লীগ কর্মী বুদো ম-ল আহত হওয়ার ঘটনায় ওই কমিটিকে বিলুপ্ত করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ