ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা : জেলা পরিচালনা কমিটির সভা
- আপলোড তারিখঃ
০৮-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে আগামী ১৪ ফেব্রুয়ারি আন্তঃপ্রাথমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের পরিচালনা কমিটির সভা গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা সহকারী শিক্ষা অফিসার আতাউর রহমান, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব, প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ক্রীড়া ব্যাক্তিত্বরা। পরিচালনা কমিটির সভায় প্রতিযোগি বাছাই কমিটি গঠন করা হয়। সভার কার্যবিবরণী তুলে ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চঃদাঃ) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টায় একযোগে চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁনমারী) মাঠে ক্রীড়া, ঝিনুক বিদ্যাপিঠে সাংস্কৃতিক ও কাবদের প্রতিযোগিতা শুরু হবে। এদিন ৩০টি বিষয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগী বাছাই করা হবে। প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে- ক্রীড়া: ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভার সাম্য দৌড়, মোরগ লড়াই, ক্রিকেট বল নিক্ষেপ ও অংক দৌড়। সাংস্কৃতিক: উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, কবিতা আবৃত্তি (৩য়-৫ম; কবিতা- বীর পুরুষ) ও চিত্রাঙ্কন)। এ ছাড়াও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু বাছাই করা হবে।’
কমেন্ট বক্স