মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মৃত সদস্যের পরিবারের মাঝে এককালীন অনুদান প্রদান

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০১৮ ইং
মৃত সদস্যের পরিবারের মাঝে এককালীন অনুদান প্রদান
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য পরিবারের মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার সময় সংগঠনের শহীদ আবুল কাশেম সড়কস্থ কার্যালয়ে এ অনুদান প্রদান অনুষ্ঠিত হয়। সংগঠনের মৃত পাঁচ সদস্য পরিবারের মাঝে এ অর্থপ্রদান করা হয়। অর্থপ্রাপ্তরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জের ড্রাইভার মৃত আকমান, দৌলতদিয়াড়ের মৃত নাসির উদ্দিন, সাতগাড়ীর মৃত সেলিম ওরফে ফরজুল, মুক্তিপাড়ার সুপারভাইজার মৃত আবুল কাশেম এবং দর্শনার হেল্পার আল মামুনের পরিবার। এসময় ড্রাইভারদেরকে এককালীন ২০ হাজার এবং হেল্পারদেরকে এককালীন ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিপন মন্ডল, সহ-সভাপিত মো. আইনাল হক এবং সহ-সম্পাদক মো. শহিদুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ