রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিনটি টিউবওয়েলসহ দুই চোর আটক

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০১৮ ইং
তিনটি টিউবওয়েলসহ দুই চোর আটক
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তিনটি টিউবওয়েলসহ দুই চোরকে আটক করেছে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো- সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জলিবিলা গ্রামের মৃধার ছেলে মোরাদ আলী (২৫) এবং একই গ্রামের আমানুল্লাহ আমানের ছেলে মিলন হোসেন (১৮)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এই দুই চোরকে আটক করা হয়। জানা গেছে, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা মোরাদ আলী ও মিলন হোসেনকে আটক করে। আটকের পরে জিজ্ঞাসাবাদে সরোজগঞ্জ বাজার থেকে চুরি হওয়া তিনটি টিউবওয়েল তারা দু’জন চুরি করেছে বলে স্বীকরোক্তি দেয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক জলিবিলা গ্রামের বাবুর বাড়ির পাশের বিচুলিগাদার ভিতর থেকে চুরি হওয়া তিনটি টিউবওয়েল উদ্ধার করে পুলিশ। সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানায়, এই টিউবওয়েল তিনটি গত সোমবার রাতে দুইজন চুরি করে। যা সরোজগঞ্জ প্রাইমারি স্কুলের একটি, শাহিন মিয়ার চাতালের একটি এবং মজিবর রহমানের চাতালের একটি টিউবওয়েল। আটককৃত দুই চোরকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পাদ করে দু’জনের বিরুদ্ধে সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান