মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছাত্রলীগ নেতাসহ ১৫ জন আটক : ইয়াবা ও প্যাথেডিন উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০১৮ ইং
ছাত্রলীগ নেতাসহ ১৫ জন আটক : ইয়াবা ও প্যাথেডিন উদ্ধার
চুয়াডাঙ্গা সদরসহ দামুড়হুদা ও জীবননগর থানা এবং বেগমপুর ফাঁড়ি পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগর থানা এবং বেগমপুর ফাঁড়ি পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ ১৫ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ভিন্ন ভিন্ন সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া ও চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় দক্ষিণপাড়া এবং জীবননগরের হাসাদহ থেকে এদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৫পিস প্যাথেডিনসহ ৭পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। বেগমপুর ফাঁড়ি পুলিশের এসআই রবিউল ইসলাম ও সদর থানার এসআই কিশোর কুমার এদেরকে আটক করেন। আটককৃতরা হলেন দর্শনা বাস স্টান্ড পড়ার লিয়াকত হোসেনের ছেলে মনিরুল ওরফে মনি (৩৫), চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার বুড়ো ড্রাইভারের ছেলে হাসানুজ্জামান (২০)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি পুলিশের এসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গতকাল ১২টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার লিয়াকত হোসেনের ছেলে মনিরুল ওরফে মনিকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৭পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই কিশোর কুমারসহ সঙ্গীয় ফোর্স গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় অভিযান পরিচলনা করেন। অভিযানকালে একই এলাকার বুড়ো ড্রাইভারের ছলে হাসানুজ্জামানকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে ৫পিস প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে আটককৃত এসকল আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। এছাড়া, জয়রামপুর গাতিরপাড়ার মৃত. নজরুল ইসলামের ছেলে কিয়াম (৩৮), মদনা গ্রামের মৃত. মনির উদ্দিনের ছেলে আব্বাস (৩০) ও সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামের শাহার আলীর ছেলে তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী চাটাইকে (৩২) আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। `` অপরদিকে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ জন আসামী আটক হয়েছে। জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কাটাপোল গ্রামের একটি ফাকা মাঠের ভিতরে তরিকাপন্থি সাধক মন্টু ফকিরের আস্থানার ওরসকে ঘিরে সেখানে মাদকাসক্তর ভিড় জমে উঠেছে এ সংবাদের ভিত্তিতে গত সোমবার জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম, এসআই কাজী শামসুল আলম, এসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। জীবননগর থানা সুত্রে জানা গেছে, জীবননগর পৌর শহরের ৩নং ওর্য়াডের রাজনগর পাড়ার আ. রহমানের ছেলে জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসানকে (২৯) আটক করেন। একই দিনে মাদকবিরোধী অভিযানে জীবননগর উপজেলার মিনাজপুর থেকে কুষ্টিয়া থানাপাড়া থেকে হেলাল উদ্দিনের ছেলে আহম্মদ মেহেদী (৩৭) ঝিনাইদহ জেলার পাগলাকানাই এলাকার আ. হাই খানের ছেলে তানভির খান (৪০) কুষ্টিয়া দৌলৎপুর তালবাড়িয়ার মৃত আজিবারের ছেলে শামসুল (৫২) বলদিপাড়ার আঃ খালেকের ছেলে মিলন মোল্লা (২৮) কালীগঞ্জ থানার আড়পাড়ার গোলাম রসুলের ছেলে সেলিম (৩৭) সুখদেবের ছেলে তাপস বিশ্বাস (২৪) জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের জয়নাল মন্ডলের ছেলে টোটন মিয়া(২৫)কাশিপুর গ্রামের আশরাফের ছেলে আঃ রশিদ(৩২)এবং বাঁকা ব্রিকফিল্ডের আনোয়ার হোসেনের ছেলে কাজলকে পুলিশ গ্রফতার করেন। গ্রেফতারকৃত সকল আসামীকে গতকাল মঙ্গলবার কোর্টে চালান করে দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ