জীবননগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত
- আপলোড তারিখঃ
০৭-০২-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর পৌর শহরে সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেনীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার সময় জীবননগর আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের বিপ্লবের ছেলে আকলিমা প্রি ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র প্রিন্স (৮) একটি ভ্যানযোগে স্কুলে যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে সে। এ সময় স্থানীয় জনগন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য ভর্তি করেন। এদিকে স্থানীয় জনগন ট্রাক ড্রাইভারকে গাড়ীসহ আটক করে জীবননগর মটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের নিকট হস্তান্তর করেন। এ ব্যাপারে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্েরর কর্তব্যরত চিকিৎসক রাশেদের কাছে স্কুলছাত্রের চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, শিশুটির হাত ও পায়ে মারাত্মকভাবে আঘাত লেগেছে। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে শিশুটির দেখতে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল।
কমেন্ট বক্স