মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দালাল ইকবাল পাকড়াও : ৫ দিনের কারাদ-

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০১৮ ইং
দালাল ইকবাল পাকড়াও : ৫ দিনের কারাদ-
চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে ভ্রাম্যামাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে ইকবাল হোসেন (৩৮) নামের এক দালালকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ইকবাল হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার বজলুর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এই দ-াদেশ প্রদান করা হয়। জানা যায়, মঙ্গলবার মাগুরা থেকে এক ব্যক্তি কাজের জন্য চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে আসে। এসময় দালাল ইকবাল টাকার বিনিময়ে তার কাজ করে দিতে চাই। কাজ শেষে টাকা দেয়া নিয়ে ওই ব্যক্তি এবং দালাল ইকবালের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি বিষয়টি জেলা প্রশাসনকে জানায়। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে দালাল ইকবালকে আটক করে। পরে বিআরটিএ অফিসের সামনে মোবাইল কোর্ট বসিয়ে মোবাইল কোর্ট আইন ৮৮ ধারা মোতাবেক তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ