চুয়াডাঙ্গা ফেরীঘাট রোডে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৭-০২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার বড় বাজার ফেরীঘাট রোডে দেড় কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জ্বিনতলা মল্লিকপাড়া এলাকা থেকে এ কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডি সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) প্রকল্পের অর্থায়নে ১ বছর মেয়াদী রাস্তা পিচকরণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। জলবদ্ধতা নিরসনে খুব দ্রুত কাজ শেষ করার নিশ্চয়তা দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মহিমা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রোকনুল হাসান রোকন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, পৌর কর্মকর্তা আলী হোসেন, ইউজিআইআইপি-৩ প্রকল্পের ফাইন্যান্স এসোসিয়েট নাজমুল হোসেন, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাধন চন্দ্র ধর, পৌর কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর শাহিনা আকতার রুবী, সাবেক পৌর কাউন্সিলর আলী আহম্মদ, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকী, প্রকল্পের স্থানীয় কর্মকর্তা মো. নাজমুল হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও এলাকাবাসী।
কমেন্ট বক্স