নৌকা প্রতিক বিজয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে
- আপলোড তারিখঃ
০৬-০২-২০১৮
ইং
জীবননগর মিনাজপুরে নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় নজরুল মল্লিক
জীবননগর অফিস: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিককে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবে যে বা যাদের কারণে আওয়ামী লীগের কর্মকান্ড নিয়ে আজ জনমনে নেতিবাচক প্রশ্ন উঠেছে, তাদেরকে প্রত্যাখান করতে হবে। গতকাল সোমবার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে নেতাকমর্েিদর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক।
আওয়ামী লীগ নেতা আবুবক্করের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মীর মখলেচুর রহমান, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, মির্জা হাকিবুর রহমান লিটন, রহমান মেম্বার রাজা মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিল্লাল, বাবু, আসাদুল, হিরন মিয়া, ফজলুর হক, মোজাফফর, ফারুক হোসেন, মফিজুল, আতিয়ার, শাহিনসহ যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় ও আলোচনা সভা শেষে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে নজরুল মল্লিক কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা কাজী শামসুল আলম চঞ্চল।
কমেন্ট বক্স