মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি-জামায়াতের ৬৯ নেতাকর্মি আটক

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৮ ইং
বিএনপি-জামায়াতের ৬৯ নেতাকর্মি আটক
ঝিনাইদহে মসিউর রহমানসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা বিএনপির সভাপিত ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মসিউর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ পুর্বক অজ্ঞাত আরো ৮০/৯০ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের মামলা করেছে পুলিশ। ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে রোববার এই মামলা করেন। যার মামলা নং ০৯। মামলা দায়েরের পর পুলিশ গ্রেফতার অভিযান শুরু করেছে। এ অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের ৬ উপজেলায় অভিযান চালিয়ে ছাত্রদলের কেসি কলেজ শাখার সভাপতি আব্দুস সালাম ও জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ বিএনপি ও জামায়াতের ৬৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ৭টি ককটেল উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এদিকে রোববার যশোর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এড এম এ মজিদকে। তাকে সোমবার ঝিনাইদহের একটি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশের বিশেষ (ডিএসবি) শাখা সুত্রে জানা গেছে, পুলিশের নাশকতা বিরোধী অভিযানে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ২০ জন, মহেশপুর থেকে ১৭ জন, কোটচাঁদপুরে ৭ জন, কালীগঞ্জে ৫ জন, শৈলকুপায় ১৫ জন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন বিএনপি, ১৬ জন জামায়াত ও অন্যান্য মামলায় ৪৭ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ঝিনাইদহ পৌর এলাকার কালীচরণপুর যুবদলের সভাপতি বকুল ও হরিণাকুন্ডু উপজেলা যুবদলের সভাপতি গাড়াবাড়িয়া গ্রামের তিজারত মেম্বর রয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা পরিকল্পনার সময় ৬ বিএনপি, ১৬ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় জেলার মহেশপুর থেকে একটি ও সদর উপজেলা থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। এদিকে রোববার রাতে যশোর বিমানবন্দর থেকে গ্রেফতার ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এড এম এ মজিদকে ঝিনাইদহে আনা হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ সদর থানা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করে। নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ