দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আহত
- আপলোড তারিখঃ
০৬-০২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিষ্ণপুরে মোটরসাইকেলের ধাক্কায় আনারুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধা আহত হয়েছে। আহত আনারুল ইসলাম উপজেলার বিষ্ণপুর মাঠ পাড়ার মৃত দিন মোহাম্মদের ছেলে। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে বিষ্ণপুর বটতলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আনারুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী। সে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার তার পেনশনের টাকা তোলার জন্য চুয়াডাঙ্গায় আসে। চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে বিষ্ণপুর মোড়ে গাড়ী থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলো। এসময় পিছন দিক থেকে একটি দ্রুতগ্রামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পায়ে প্রচন্ড আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
কমেন্ট বক্স