চুয়াডাঙ্গার সদর থানায় দেলাওয়ার খাঁনের ওসি হিসেবে যোগদান
- আপলোড তারিখঃ
০৬-০২-২০১৮
ইং
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মো. দেলাওয়ার হোসেন খাঁন। গতকাল সোমবার রাতে তিনি পূর্বের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর তোজাম্মেল হকের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। নতুন ওসি দেলাওয়ার হোসেন খাঁন যোগদানের পর সাংবাদিকসহ সকলের সহযোগিতায় সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেলাওয়ার হোসেন খাঁন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের মৃত ছাব্দার হোসেন খাঁনের ছেলে। তিনি ২০০৪ সালের ১ নভেম্বর সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হোন। সর্বশেষ তিনি নড়াইল জেলার সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তাকে চুয়াডাঙ্গায় বদলী করা হলে তিনি সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন।
কমেন্ট বক্স