মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে জীবননগর ও দর্শনা থেকে

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে জীবননগর ও দর্শনা থেকে
৭ লক্ষাধিক টাকার ভারতীয় মোজা ও গরু আটক নিজস্ব প্রতিবেদক: জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৪৮ জোড়া ভারতীয় চামড়ার মোজা ও ৫টি ভারতীয় গরু আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল সোমবার এসব অঞ্চল থেকে ভারতীয় চামড়ার মোজা ও গরু আটক করা হয়। জানা যায়, সোমবার আনুমানিক সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাঁকা গ্রামের রাস্তার উপর থেকে ২৪৮ জোড়া ভারতীয় চামড়ার মোজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭২ হাজার টাকা। অপরদিকে, একইদিন সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ``ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার দর্শনা পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তার উপর থেকে ৫টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত ২৪৮ জোড়া ভারতীয় চামড়া ও আটককৃত ৫টি গরু দর্শনা কাস্টম অফিসে জমা দেয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২২ হাজার টাকা বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ