মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৮ ইং
ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
চুয়াডাঙ্গায় ইউনিয়ন পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইউনিয়নে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এসব সদর উপজেলা, আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলার ইউনিয়ন পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমাদের দর্শনা অফিস জানিয়েছে, দামুড়হুদা উপজেলার দর্শনায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার গতকাল সোমবার পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। দর্শনা পৌরসভার সার্বিক সহযোগিতায় পৌর এলাকার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকাল ৫টার দিকে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলার সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-১ রবিউল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র-২ রেজাউল ইসলাম, কাউন্সিলর মঈন উদ্দিন আহমেদ মন্টু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আম্বিয়া খাতুন, জাহানারা বেগম, সুরাতন নেছা, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জুয়েল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ দর্শনা পৌর এলাকার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়ন্তী এলিজাবেথ আরতি হালসানা ও কাস্টমস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা পারভীন। তিতুদহ প্রতিনিধি জানিয়েছে, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই শ্লোগানে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্ত: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ইউপির ২০টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মধুর উপস্থাপনায় এবং খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ, গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। এছাড়াও ইউপির ২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ দ্বিতীয় দিনের সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে। ভালাইপুর প্রতিনিধি জানিয়েছে, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমার বেলা ১১টার দিকে ইউনিয়ন পর্যায়ে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ছবির উদ্দিন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লেহাজ উদ্দিন, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, ইউপি সদস্য নিজাম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য আকবর আলী, কয়রাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন, কয়রাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, গোকুলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ শাহাবুল হক, কুলপালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা মালিক, আইন্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খাতুন, হাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুজ্জামান, নওদা হাপানিয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন চিৎলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা। আলোচনা শেষে ৪৮টি ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয় হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোকুলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশাবুল হক। কুড়ুলগাছি প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি আন্ত ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার থেকে কুড়–লগাছি ফুটবল মাঠে শুরু হওয়া দুই দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতির প্রতিযোগিতার গতকাল সোমবার ছিলো সমাপণী দিন। প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ্ এনামুল করিম ইনু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়–লগাছি পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, কুড়–লগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন, কুড়–লগাছি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, হরিশ্চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী, সদাবরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আলীসহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুই দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউনিয়নের ১৩টি বিদ্যালয় অংশ নেয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ