আলমডাঙ্গার কুমারী গ্রামে ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে
- আপলোড তারিখঃ
০৬-০২-২০১৮
ইং
সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের আইন শৃঙ্খলা বিষয়ক সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের বটতলার মোড়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমারি ইউনিয়ন ৪নং ওয়াড সভাপতি এমদাদুল দোলন মেম্বার। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা জাফর। তিনি জনতার উদ্দেশ্যে বলেন- আদালতের রায় নিয়ে বিএনপি, জামাত দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে, দেশের বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা জাগ্রত জনতা তাদের এই ধ্বংস কার্যক্রম কোন ক্রমেই বাস্তবায়ন হতে দেব না। তাই সকল নেতাকর্মিদের রাজপথে থাকতে হবে। অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবক ছাত্রনেতা মুহাম্মদ রানা মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুন্সী মতীউর রহমান বাবু, কাউন্সিলর হাসানুজ্জামান, সাবেক ছাত্রনেতা ইকলুছুর রহমান, কামরুল ইসলাম, মখলেছ, টগর, মোজ্জামেল, সিল্কন, মহর মেম্বর সঞ্জিদ, শেখ মহিদুল, আরিফ রিজু, কবি গোলাম রহমান, শাহ আলম প্রমুখ।
কমেন্ট বক্স