মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মতবিনিময় ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৮ ইং
মতবিনিময় ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত
জীবননগরে পিপিআর টিকা প্রদান বিষয়ক জীবননগর অফিস: জীবননগরে ছাগল/ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টার সময় জীবননগর উপজেলা পরিষদের অর্থায়নে শীর্ষক ইনোভেশন প্রকল্পের আওতায় জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমলের সভাপতিত্বে মেইন বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে এ সভা ও বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগর উপজেলার ৯০ জনের মধ্যে আগামী ৬ ও ৭ই ফেব্রয়ারিতে উপজেলার বিভিন্ন গ্রামে ৮০ হাজার ছাগল/ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন প্রাণিসম্পদ খুলনা বিভাগীয় দপ্তরের উপ-পরিচালক কল্যাণ কুমার ফৌজদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা এএইচএম শামসুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বাবুসহ গ্রাম থেকে সাধারণ জনগণ ও পল্লী পশু চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ