সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৫ রানে সানরাইজার দশমাইলের জয়লাভ

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৮ ইং
৫ রানে সানরাইজার দশমাইলের জয়লাভ
এনপিএল ক্রিকেট লীগের উত্তেজনাপূর্ণ ৪র্থ ম্যাচ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লীগের চতুর্থ আসরের ৪র্থ ম্যাচে সানরাইজার দশমাইল উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র ৫ রানে ওয়ালটন কিংসকে পরাজিত করেছে। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে সানরাইজার দশমাইল নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে ওয়ালটন কিংস ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করতে সমর্থ হয়। ফলে প্রতিদ্বন্দি¦তা পূর্ণম্যাচে ৫ রানে জয়লাভ করে সানরাইজার দশমাইল। দল জয়লাভ করায় সানরাইজার দলের মালিক আব্দুল মোতালেব সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাচে ৪৩ রান ও দুই উইকেট দখল করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় ওয়াল্টন কিংসের তরিকুল ইসলাম। এছাড়া সর্বোচ্চ ৪৫ রান করে হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে বিজয়ী দলের আ: মমিন, হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার লাভ করে এবং বিগ সিক্স হাকিয়ে সিটি গোল্ডের চেইন জিতে নেয় বিজয়ী দলের ফয়সাল। ম্যাচ শেষে পুরস্কার বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও প্রাইজমানি তুলে দেন চুয়াডাঙ্গার কৃতি ফুটবলার যিনি ঢাকার বিভিন্ন মাঠ কাঁপিয়ে কলকাতার বিভিন্ন মাঠে ফুটবলে চমক সৃষ্টি করেছিলেন সেই আশরাফ জোয়ার্দ্দার সাবু, চুয়াডাঙ্গা শিল্প বণিক সমিতির সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্টাকালীন সদস্য মুঞ্জুরুল আলম মালিক লার্জ, আম্পায়ার এস আই শুভ ও র.ই রবিন। আজ একই মাঠে সকাল ৯টায় ৫ম ম্যাচে মুখোমুখি হবে ফ্রীডম ফাইবটার আটকবর ও দর্শনা ডেয়ার ডেভ্লিস।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার