মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

থানার ওসির আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময়

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০১৮ ইং
থানার ওসির আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময়
আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান ৮ ফেব্রুয়ারীকে সামনে রেখে ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় ওসি আবু জিহাদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, ৮ ফেব্রুয়ারি আদালতের রায়কে কেন্দ্র করে কেউ যদি নাশকতার চেষ্টা করে তাদেরকে চিহ্নিত করে কঠিন হস্তে দমন করতে হবে। আমরা যে কোন মূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে প্রস্তুত আছি। এ ব্যাপারে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। এ সময় চেয়ারম্যানগণ ওসি আবু জিহাদকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল ধরণের সহযোগিতার আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক কাউসার আহম্মেদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রুন্নু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিনর বিশ^াস, বাড়াদি ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ ,কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নাগদা ইউপি সদস্য ফজলুর রহমান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ