শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাশেম রেজার কাছে চাঁদা দাবী : থানায় মামলা

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০১৮ ইং
হাশেম রেজার কাছে চাঁদা দাবী : থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক: দৈনিক আমার সংবাদ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক হাশেম রেজার কাছে চাঁদা দাবী করেছে একটি সংঘবদ্ধ চক্র। দ্রুত সময়ের মধ্যে চাদার ২ লাখ টাকা পরিশোধ না করলে তাকে রাজনীতি কিংবা নির্বাচন কোনটাই করতে দেয়া হবেনা এবং প্রানে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে হাশেম রেজার পক্ষে রবিবার দুপুরে দামুড়হুদা থানায় একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭/৮ কে আসামী করে একটি চাদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দামুড়হুদা থানাধীন দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গার মৃত নজরুল ইসলামের ছেলে সেলিম উদ্দীন কয়েকজন সহযোগীসহ গত শনিবার রাতে হাশেম রেজার উপজেলার কুড়–লগাছীর বাড়িতে অবস্থান করা কালে সেখানে যেয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে মামলা হয়েছে, মামলা নং ১০, ধারা বাংলাদেশ দঃ বিঃ ৩৪১, ৩৮৫, ৫০৬ তারিখ ০৪-০২-২০১৮।


কমেন্ট বক্স
notebook

ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন