মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১২ ফিটের সাথে আরও ৩ ফিট প্রশস্ত ও কার্পেটিং হচ্ছে চুয়াডাঙ্গার ফিরোজ রোড

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০১৮ ইং
১২ ফিটের সাথে আরও ৩ ফিট প্রশস্ত ও কার্পেটিং হচ্ছে চুয়াডাঙ্গার ফিরোজ রোড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার নতুন বাজার হতে টিটু মিয়ার ইটভাটা পর্যন্ত (ফিরোজ রোড) দেড় কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ ও কার্পেটিং কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে বলাকাপাড়া-নীলারমোড় থেকে উন্নয়নমূলক এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘৩ কোটি টাকা ব্যয়ে এ এলাকার রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করা হলো। একই অর্থায়নে ইতপূর্বে ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ১২ ফিট রাস্তা আছে; এরসাথে আরো ৩ ফিট রাস্তা প্রশস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। সরকারি কাজ বলে নয়; নিজেদের কাজ মনে করে নিজেদেরকেই তা বুঝে নিতে হবে।’ তিনি সংশ্লিষ্ট কাজের ইঞ্জিনিয়ারকে প্রকল্পের সাইনবোর্ড লাগিয়ে কাজ শুরু-শেষ এবং সকল তথ্য স্পষ্টাক্ষরে টাঙিয়ে দেয়ার নির্দেশ দেন। ধারাবাহিক উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু সাংবাদিকদের বলেন, ‘এডিবি’র অর্থায়নে ইউজিআইআইপি- থ্রি প্রকল্পের আওতায় এরআগে এ এলাকায় ১ হাজার ৬০০ মিটার ড্রেন নির্মাণকাজ শেষ করা হয়েছে। এবার একই প্রকল্পের আওতায় ১ হাজার ৮০০ মিটার রাস্তার কাজে হাত দেয়া হয়েছে। এক বছর মেয়াদী এ কাজ করতে প্রায় ৩ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এ কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। একই সাথে জনগণের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।’ পৌর মেয়র বলেন, জনগণের ভালবাসায় দায়িত্ব পাওয়ার পর রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শহরকে সৌন্দর্য্য বর্ধিত করণসহ এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরনে নিরলসভাবে কাজ করে যেতে চাই। সাথে সাথে পৌরসভার উন্নয়নের স্বার্থে নিয়মিত ট্যাক্স ও পানির বিল, ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স দেওয়ার আহ্বান জানান পৌর মেয়র। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, বিশিষ্ট ঠিকাদার শরীফ হোসেন দুদু, ইউজিআইআইপি- থ্রি প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার শ্রী সাধন চন্দ্র ধর, পৌর কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, জাহাঙ্গীর আলম, মহিলা কাউন্সিলর শাহিনা আকতার রুবী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ আহম্মেদ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ও এলাকাবাসী।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ