মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে আওয়ামী লীগের পথসভা

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে আওয়ামী লীগের পথসভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ১নং ওয়ার্ডের হাটকালুগঞ্জ গ্রামে পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার সময় হাটকালুগঞ্জ গ্রাম আওয়ামী লীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। গ্রাম আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগ নেতা জজ আদালতের এপিপি এ্যাড. আবুল বাসার প্রমুখ। পথসভাটি পরিচালনা করেন পৌর যুবলীগ নেতা মিন্টু ইসলাম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ