মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর মাইলমারীতে প্রতিবেশির হামলায় নারী আহত

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০১৮ ইং
গাংনীর মাইলমারীতে প্রতিবেশির হামলায় নারী আহত
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের চক পাড়ায় প্রতিবেশির হামলায় চায়না খাতুন (৩৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। আহত নারীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মাইলমারী গ্রামের চকপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, মাইলমারী গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী চায়না খাতুনকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে খোশবার আলী হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় চায়না খাতুনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রের্ফাড করেন কতব্যরত চিকিৎসক।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ