ফেনসিডিলসহ মনোহরপুরের রাজু আটক
- আপলোড তারিখঃ
০৪-০২-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিলসহ জীবননগর মনোহরপুরের রাজু শেখ নামে একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সন্ধ্যা ৬টার দিকে আকুন্দবাড়ীয়া মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তর চুয়াডাঙ্গা’র পরিদর্শক মফিজুল ইসলামের নেতৃত্বে পরিদর্শক হাশেম আলী এস আই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স গতকাল ৬টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া মোড় জনৈক আবুল কালামের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকার আব্দুর ছাত্তার শেখের ছেলে রাজু শেখকে (২৬) আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করেন।
কমেন্ট বক্স