কোনো শর্তই বাস্তবায়ন যোগ্য নয় : আ.লীগ
- আপলোড তারিখঃ
০৪-০২-২০১৮
ইং
সমীকরণ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো শর্তই বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছে আওয়ামী লীগ। গতকাল শনিবার সরকারি দলের দুইজন শীর্ষ নেতা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাদের প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, খালেদা জিয়ার দেওয়া দফাগুলোর কানাকড়ি মূল্যও নেই। তিনি নির্বাচন ভ-ুল করতেই ট্রেড ইউনিয়ন নেতার মতো এমন সব দফা দিচ্ছেন।
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া শর্তের নামে যা কিছু বলেছেন তার মমার্থ হলো- আগামী নির্বাচনে বিএনপির জয়লাভের জন্য যা কিছু করা প্রয়োজন, তাকে সব কিছুই করে দিতে হবে। তার বক্তব্য অনুযায়ী, যে কোনো মূল্যে আগামী নির্বাচনে জয় পাইয়ে দিতে হবে বিএনপিকে। তিনি আরও বলেছেন, বিএনপি চেয়ারপারসনের একটি শর্তও বাস্তবায়নযোগ্য নয়। তিনি যত শর্তই দেন না কেন, তিনি এবং তার দল বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে। নির্বাচনকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে। ওই সময়ে জাতীয় সংসদও বহাল থাকবে।
আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার দেওয়া দফাগুলোর কানাকড়ি মূল্যও নেই। তিনি নির্বাচন ভ-ুল করতেই ট্রেড ইউনিয়ন নেতার মতো এমন সব দফা দিচ্ছেন। তিনি নির্বাচন চান না বলেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।
কমেন্ট বক্স