মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার চন্দ্রবাসে মাদরাসাছাত্রের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০১৮ ইং
দামুড়হুদার চন্দ্রবাসে মাদরাসাছাত্রের আত্মহত্যা
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে গলায় ফাস দিয়ে মাদরাসাছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, গত শুক্রবার চন্দ্রবাস গ্রামের তরফদার পাড়ার আব্দুল হামিদ তরফদারের ছোট ছেলে মাদরাসাছাত্র সাদিকুল (১৪) বাড়ীর সকলের অজান্তে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ীর সকলে অনেক ডাকাডাকি করেও সাদিকুলের কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সাদিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সাদিকুলের মৃত্যুতে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ