আলমডাঙ্গা বেলগাছীর বড়পুকুর নিয়ে সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
০৪-০২-২০১৮
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার বেলগাছী গ্রামের বড়পুকুর (জলাশয়) নিয়ে গত ১লা জানুয়ারী স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সাংবাদ সম্মেলন করেছেন ওই জলাশয়ের প্রকৃত মালিক দাবিদার শফিউদ্দীন গংÑএর পক্ষে শফিউদ্দীন। তিনি গতকাল শনিবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতামহ ১৯৪৫ সালে শ্রীমতি কালিদাসী দেবীর কাছ থেকে বেলগাছী মৌজার সিএস খতিয়ান ১৩৯৫ ও ৮৪১। এসএ খতিয়ান ১৬৯২ ও ১০৮২/ আরএস খতিযান ৪০৮২নং দাগের ৫ একর জমি ক্রয় করেন। যাহা আমার মরহুম পিতামহ, পিতা সলেমান মন্ডল ও আমরা দীর্ঘ ৬০ বছর ভোগ দখল করে আসছি। গ্রামের একটি কুচক্রি মহল ঐ জমি জোর দখল করার জন্য মামলা দায়ের করলে সর্বশেষ মহামান্য হাইকোর্ট গত ১৪ সেপ্টেম্বর ২০১৫ সালে আমাদের পক্ষে রায় প্রদান করেন। উক্ত রায় ও প্রয়োজনীয় দলিলাদী সহ আমরা ঐ জমির খারিজ খতিয়ানের জন্য আলমডাঙ্গা ভুমি অফিসে আবেদন করি। যাহা বর্তমানে চুড়ান্ত পর্যায়ে রয়েছে। ঠিক সেই মুহুর্তে আবারো সেই কুচক্রী মহল জমিটি জোর জবর দখলের হীন উদ্দেশ্যে সম্মানিত সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট, ভিত্তিহীন, সম্পুর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমুলক সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা উক্ত মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে আপনাদের মাধ্যমে প্রকৃত সত্য সংবাদ প্রকাশ করে আমাদেরকে অযাচিত হয়রানী থেকে রক্ষা করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুÑদৃষ্টি কামনা করছি।
কমেন্ট বক্স