ভাল খেলতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে
- আপলোড তারিখঃ
০৪-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গায় এনপিএল ক্রিকেট লীগের উদ্বোধনকালে হুইপ ছেলুন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪র্থ এনপিএল ক্রিকেট লীগ-২০১৮ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা হায়দার আলী জোয়ার্দ্দার প্যাভিলিয়ন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব সংলগ্ন পুরাতন স্টেডিয়ামে ওই ক্রিকেট লীগের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ মাননীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া সংগঠক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘ভাল খেলতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে, মাঠে থাকতে হবে এবং ভাল খেলোয়াড়দের অনুসরণ করতে হবে। ভাল খেললে তোমাকে লোকে খুঁেজ নিবে। তোমাকে কারো দিকে চেয়ে থাকতে হবে না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনপিএল ক্রিকেট লীগের কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক মালিক মজু, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, জাতীয় ফুটবল দলের কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম সনি, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিপুল আশরাফ, প্রচার-প্রকাশনা সম্পাদক আতিয়ার রহমান, অর্থ সম্পাদক আ. সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, নির্বাহী সদস্য ক্রীড়াবিদ ওবায়দুল হক জোয়ার্দ্দার, শহিদুল কদর জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।
কমেন্ট বক্স