বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই
- আপলোড তারিখঃ
০৪-০২-২০১৮
ইং
দামুড়হুদার নাটুদাহে পথসভা ও কম্বল বিতরণকালে নজরুল মল্লিক
কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদার নাটুদাহ গচিয়ার মোড়ে দলীয় পথসভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়। নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ছোট’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল মল্লিক বলেন- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নিত করতে জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আ. লীগ সরকারের বিকল্প নেই। আসুন আমরা আবার সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করার আরো একধাপ এগিয়ে যায়। নজরুল মল্লিক আরও বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি কোনায় কোনায় যখন কেবল উন্নয়ন আর উন্নয়ন ঠিক সে সময়ে চুয়াডাঙ্গা-২ আসনের চিত্র একেবারে ভিন্ন। এখানে কাঙ্খিত উন্নয়ন করতে পুরোপুরি ব্যার্থ হয়েছে আমাদের বর্তমান সাংসদ। তবে নিজের ভাগ্যর উন্নয়ন তিনি ঠিকই করেছেন। আসুন আমরা আজ থেকে শপথ নিই, দুর্নীতিবাজদের আর ঠাঁই নেই। আমি যদি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হয় তবে চুয়াডাঙ্গা-২ আসনকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব। দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করে তাদের উপযুক্ত স্থানে জায়গা দেওয়া হবে। এলাকায় কোন প্রকার এমপিলীগ থাকবে না, এমপি নৌকা থাকবে না। থাকবে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা। জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকার সাথে যারা বেঈমানি করে তারা কোনদিন আওয়ামী লীগ করেনা। তাঁদের জন্য নৌকার মনোনয়ন চাওয়া লজ্জাকর।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাঁকা ইউনিয়ন আ. লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, সীমান্ত ইউনিয়ন আ. লীগ জাকির বিশ্বাস, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী চঞ্চল, দামুড়হুদা সদর ইউনিয়ন আ. লীগের সাধারন সম্পাদক সহিদুল হক, আ. লীগ এ্যাড. আবু তালেব, হযরত, জাহিদুল মেম্বর, মেরাজ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাফিক মাষ্টার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগ নেতা সাংগঠনিক সম্পাদক নেতা আলাল মাষ্টার, সহিদুল, গোলাম রসুল, আলম, মজিবার রহমান, নাটুদাহ ইউনিয়ন আ. লীগ নেতা ইয়াসনবী তরফদার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজেদুল বিশ্বাস মিঠু, ওমর ফারুক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেকসহ সভাপতি সাইফুল আজম হারুন, মালেক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজেদুল বিশ্বাস মিঠু।
কমেন্ট বক্স