মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকার বিজয় নিশ্চিত করার কোন বিকল্প নেই

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০১৮ ইং
নৌকার বিজয় নিশ্চিত করার কোন বিকল্প নেই
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় পথসভায় মনোনয়নপ্রত্যাশী হাশেম রেজা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মাঠে দলীয় পথসভা করেছেন এ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা। গতকাল শনিবার বিকেল ৪টায় জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, আমরা নেতারা যে যাই বলি, বা করি প্রতীক আমাদের একটায় সেটা হচ্ছে সৌভাগ্যের, ঐশ্বর্যের, একতা-সততা আর সমৃদ্ধির প্রতীক নৌকা। নৌকা ছাড়া আমাদের কারো কোন গতি নাই, মুক্তি নাই, বাচারও সুযোগ নাই। এ কারনে সকল মতভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে এ আসনের মনোনয়ন যিনিই পান না কেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকার বিজয় নিশ্চিত করার কোন বিকল্প নেই। আন্দুলবাড়িয়ার যুবলীগ-ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় আবিভূত হোন হাশেম রেজা। সাংবাদিক আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দামুড়হুদার হাউলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মন্ডল, জীবননগরের উথলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সরফরাজ উদ্দীন, যুবলীগ নেতা কাওছার আলী, ছাত্রলীগ নেতা এইচএম হাকিম। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইন্নাল শেখ, সোলেমান শেখ, সাংবাদিক জিল্লুর রহমান মধু ও মনিরুল ইসলাম, জীবননগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, শাহবুদ্দীন আহমেদ, কবির হোসেন, বিপ্লব হোসেন দিলু, বাবুল, সহ সবুজ, বখতিয়ার, আ.মজিদ মোল্লা ,ছাত্রলীগ নেতা রঞ্জু, রিপন, সোহেল, বকুল, লিটন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ