মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভিন্ন অপরাধে তিন হোটেল মালিককে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৮ ইং
বিভিন্ন অপরাধে তিন হোটেল মালিককে জরিমানা
জীবননগরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা জীবননগর অফিস: জীবননগরে বাসি পচাঁ খাবার বিক্রির অপরাধে তিন হোটেল মালিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রদান করেছে। গতকাল শুক্রবার সকাল ১১টার সময় জীবননগর শহরের বাসস্ট্যান্ডের তিনটি হোটেলে বাসি, পচাঁ খাবার বিক্রি করার অপারধে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হোটেলের মালিকদেরকে ১হাজার ৫’শ টাকা জরিমানা প্রদান করে। এসময় এবং উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা হোটেল ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলেন ভবিষতে বাসি ও পচাঁ খাবার বিক্রি অভিযোগ পেলে তা তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ