চুয়াডাঙ্গা বাদুরতলায় সর্বাধুনিক মানের পূর্ণাঙ্গ জিমনেসিয়াম
- আপলোড তারিখঃ
০৩-০২-২০১৮
ইং
মালিক’স জিম উদ্বোধন করলেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বাদুরতলায় জেলার সর্ববৃহৎ ও আধুনিক যন্ত্রপাতি সম্পন্ন ‘মালিক’র জিম’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে ফুলের মালা কেটে এবং সদস্য অর্ন্তভূক্তি হয়ে জিম’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুজিবুল হক মালিক মজু, জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার মাহবুবুল ইসলাম লিটন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডুসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ফুলের মালা কেটে জিম’র উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ উপস্থিতিগণ শরীর চর্চার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে শরীর চর্চার বিকল্প নেই। শরীরকে শতভাগ কর্মোদ্দীপক, কর্মক্ষম এবং রোগমুক্ত তারুণ্য ধরে রাখার জন্য প্রতিদিন নিয়ম করে আমাদের শরীর চর্চা করতে হবে।
মালিক’স জিম’র পরিচালক মইনুল ইসলাম মালিক (হারুণ) জানান, জেলায় এটিই সর্বাধুনিক যন্ত্রপাতি সম্পন্ন পূর্ণাঙ্গ জিমনেসিয়াম। জিমে রয়েছে ট্রেড মিল, ক্রস ট্রেইনার, সাইকেলিং, লেগকার্ল-লেগ এক্সটেনশন, স্মিথ, মাল্টিপারপাস, ক্রস বার, ডামবেল, বারবেলসহ ২৭টি আধুনিক যন্ত্রপাতি।
ফেব্রুয়ারি মাসজুড়ে ভর্তিচ্ছুদের সদস্য ফরম সংগ্রহ করে তার পূরণ করে জমা দিতে লাগবে ১ হাজার টাকা। মার্চ মাস থেকে ভর্তি ফি বাড়তে পারে। এ ছাড়া মাসিক চাঁদা ১ হাজার টাকা গুনতে হবে প্রত্যেক জিমনেস্টিককে। এ জিম’র সদস্যদের জন্য অভিজ্ঞ ট্রেইনার দ্বারা শরীর চর্চার পরামর্শ গ্রহণের সুবিধা থাকবে। জিমটি প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই খোলা থাকবে।
কমেন্ট বক্স