মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রানা ও বিশিষ্ট ঠিকাদার আজিজুর রহমান আজুর দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৮ ইং
রানা ও বিশিষ্ট ঠিকাদার আজিজুর রহমান আজুর দাফন সম্পন্ন
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, আরএম ডিস ক্যাবল নেটওয়ার্কের স্বত্তাধিকারী, রোজমেরী ভিডিও’র পরিচালক জিয়াউদ্দীন মালিক রানা এবং জেলার বিশিষ্ট ঠিকাদার, রাজনৈতিক ও ক্রীড়া ব্যাক্তিত্ব আজিজুর রহমান আজুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর আজিজুর রহমান আজুর নামাযে জানাযা শেষে জ্বীনতলা মল্লিকপাড়া পুরাতন গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তাঁর নামাযে জানাযায় জেলার বিশিষ্ট ঠিকাদার, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ক্রীড়া ব্যাক্তিত্ব, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ হাজরো মানুষ অংশ নেয়। এদিকে শুক্রবার বাদ আসর রেলবাজার আলিয়া মাদ্রাসা মাঠে জিয়াউদ্দীন মালিক রানা (রোজমেরী রানা) নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে জান্নাতুল বাকী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিন সমবায় নিউ মার্কেট ব্যবসায়ীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সারাদিন দোকান-পাট বন্ধ রাখেন। জেলা দোকান মালিত সমিতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ বিশিষ্ট জনেরা শোক প্রকাশ করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ