মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়ার ভাষণ এবার ফেসবুকে লাইভ হবে

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৮ ইং
খালেদা জিয়ার ভাষণ এবার ফেসবুকে লাইভ হবে
শেখ হাসিনার জনসভায় ৩ লাখ লোক জড়ো হবে ডেস্ক রিপোর্ট: ছয় বছর পর আগামী ৮ ফেব্রুয়ারি বরিশালে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন অনুষ্ঠিত জনসভায় প্রায় তিন লাখ নেতাকর্মি যোগ দিবেন বলে ধারণা করেছে রাজনৈতিক বৌদ্ধারা। এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখকে সামনে রেখে দলের নির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে রয়েছে বেশ কৌতূহল। আজ শনিবার আজ শনিবার রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত বার্তা দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পেজে পুরো সভাটি লাইভ করা হবে জানা গেছে। জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সফর সফল করতে চলছে প্রস্তুতি। জনসভাকে মহাসমাবেশে রূপ দিতে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পুত্র বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ওইদিন শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন ছাড়াও বরিশাল মহানগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশন এবং জাতীয় নির্বাচন সামনে রেখে এ সফরকে গুরুত্বপূর্ণ মনে করছে স্থানীয়রা। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, জনসভায় তিন লাখ লোক সমাগমের টার্গেটে কাজ করছেন নেতাকর্মীরা। প্রতিটি উপজেলা থেকে পানি ও সড়কপথে লোক আনার ব্যবস্থা করা হচ্ছে। বাস ও লঞ্চ মালিক সমিতির একাধিক সূত্র বলছে, সমাবেশের দিন বরিশালের যাত্রীবাহী সব বাস হবে বঙ্গবন্ধু উদ্যানমুখী। ঢাকা-বরিশাল রুটের ডবল ডেকার লঞ্চসহ অভ্যন্তরীণ রুটের ছোট ছোট লঞ্চ এবং ট্রুলারেও লোক আসবে জনসভায়। মহানগরীর ৩০টি ওয়ার্ডেও প্রস্তুতি সভা হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ‘মহানগরীর ৩০টি ওয়ার্ড থেকেই দেড় লাখ মানুষ যোগ দেবে জনসভায়। সেই টার্গেটে কাজ করছে মহানগর আওয়ামী লীগ। জানতে চাইলে সাদিক আবদুল্লাহ বলেন, ‘১৫-২০ বছর ধরে রাজনীতির মাঠে আছি। দীর্ঘ এই সময়ে আমার অর্জন কতটুকু তার পরীক্ষা হচ্ছে ৮ ফেব্রুয়ারি। নেত্রীকে দেখাতে চাই যে বরিশালের মানুষ তার সঙ্গে ছিল, আছে এবং থাকবে।’ ‘মহানগরীর ৩০টি ওয়ার্ডের প্রায় দেড় লাখসহ বরিশালের প্রায় ৩ লাখ নেতাকর্মিরা জনসভায় যোগ দেবে আশা করছি। এদিকে, আগামী দিনের কর্মসূচি ও দলের ঐক্য ধরে রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বার্তা পাচ্ছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। আজ শনিবার রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এসব ব্যাপারে চূড়ান্ত বার্তা দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখকে সামনে রেখে দলের নির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে রয়েছে বেশ কৌতূহল। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যসহ পুরো সভা সরসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে দলটি। দলের দুই শীর্ষ নেতার বক্তব্য শুনতে ইতিমধ্যে দলের তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনাও দেয়া হয়েছে। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ঋধপবনড়ড়শ.পড়স/নহঢ়.পড়সসঁহরপধঃরড়হ, ঋধপবনড়ড়শ.পড়স/নহঢ়নফ.ড়ৎম ও ঋধপবনড়ড়শ.পড়স/নহঢ়ষরাবহবঃঃা- এ তিনটি আইডি থেকে পুরো সভা সরাসরি প্রচার করবে বিএনপি। জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর পর অনুষ্ঠিত সভায় ৫০২ সদস্য ছাড়াও বিভিন্ন জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরাও থাকবেন নির্বাহী কমিটির সভায়। এদিকে নির্বাহী কমিটির সভাকে সফল করতে শুক্রবারও গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নিজ বাসায় দলীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে অনুষ্ঠান সফলে নেতাদের দিকনির্দেশনা দিয়েছেন মহাসচিব।


কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন