মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় দোকানদারকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০১৮ ইং
ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় দোকানদারকে পিটিয়ে জখম
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় নাসির উদ্দীন নামে এক দোকানদারকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় দোকানের ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৩২ হাজার টাকাও লুট করা হয়েছে। এ ব্যাপারে আহতর ভাই আশরাফুল ইসলাম সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। ঝিনাইদহ সদর থানার এসআই কাশেম ঘটনার তদন্ত করছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় চা বিক্রি করেন নাসির উদ্দীন। বৃহস্পতিবার দুপুরে লক্ষীকোল গ্রামের মৃত জহর আলী মোল্লার ছেলে আসমত আলী ও আসমত মোল্লার ছেলে রবজেল মোল্ল¬া দোকানের সামনে বেঞ্চের সাথে বাইসাইকেল রাখা নিয়ে বিবাদে লিপ্ত হয়। বাই সাইকেল রাখতে নিষেধ করিলে আসমত ও রবজেল গালিগালাজ করে। এ সময় নাসির তাদের দোকানের সামনে থেকে চলে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে নাসিরকে আঘাত করে। সে সময় নাসির উদ্দিনের ভাই আশরাফুল ঠেকাইতে গেলে আসমত আলী আশরাফুলকেও কিল ঘুষি মেরে জখম করে। নাসির অভিযোগ করেন, মারামারির সময় আসমত তার ক্যাশ থেকে বত্রিশ হাজার টাকা লুট করে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ সাংবাদিকদের জানান, আমরা এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, আইন মোতাবেক তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ