ঝিনাইদহে কম্বল বিতরন করেন কনক কান্তি দাস
- আপলোড তারিখঃ
০৩-০২-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের রেডক্রিসেন্ট প্রাঙ্গনে গ্রামীন ফোনের আয়োজনে অসহায় শিশু, দুস্থ এবং বিধবা দরিদ্র মহিলা, প্রতিবন্ধি শিশুদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় গ্রামীন ফোনের প্রতিনিধি জুবায়ের আহমেদ, এনামুল হক এনাম প্রমূখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস এ সময় ৩শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরন করেন।
কমেন্ট বক্স